গত কয়েক সপ্তাহ ধরে একটানা সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশের ভেঙে পড়া অর্থনীতি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং ইরানি মুদ্রার ক্রমাগত অবমূল্যায়নের জেরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে।
প্রথমে খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকেই আন্দোলনের সূত্রপাত হলেও, ধীরে ধীরে সেই প্রতিবাদ রূপ নিয়েছে সরাসরি সরকার-বিরোধী আন্দোলনে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন বিভিন্ন শ্রেণির মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার ফলেই আজ এই পরিস্থিতি। একাধিক শহরে প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।







