রাজ্য

‘যখন সিপিএম করতাম, তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি’ মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের !

নিজস্ব সংবাদদাতা : ফের নিয়োগ দুর্নীতি নিয়ে নিজের পুরনো দল সিপিএমকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় । সেই ভিডিও ভাইরাল হয়েছে । তিনি বলেছেন, যখন সিপিএম করতাম, তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি, তার ঠিক নেই । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলে অন্যায় । উল্লেখ্য শুক্রবার রাজারহাটের নবাবপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আর সেই অনুষ্ঠান থেকে রাজারহাট-নিউটাউনের বিধায়ক চাকরি-দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন বামেদের ।

বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এর আগেই মার্চের শেষের দিকে এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন । তখন তিনি বলেন, বাম জমানায় ‘চিরকুটে চাকরি’ হয়েছে। দলের সুপারিশে চাকরিপ্রার্থীদের নম্বর কারচুপি করা হয়েছে । এছাড়াও তিনি বলেন , তিনি নাম ধরে ধরে সিপিএমের লোকেদের নাম বলে দিতে পারেন, যাদের ওই সময়ে চাকরি হয়েছে। ২০১৬-র বিধানসভা ভোটের আগের বছর, তিনি সিপিএম ছেড়ে যোগ দেন তৃণমূলে । ২০১৬-র বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন তিনি । এখন সেই তাপস চট্টোপাধ্যায়ের গলাতেই বাম-জমানায় চাকরি- দুর্নীতির অভিযোগ উঠেছে ।

উল্লেখ্য মাসখানেক আগে মুখ খুলেছেন উদয়নও, নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবাকেও কাঠগড়ায় তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। উদয়নও বাম শিবির থেকে দল বদলে তৃণমূলে গিয়েছিলেন। তারপর বাম শিবির ছেড়ে তৃণমূলে যাওয়া তাপস চট্টোপাধ্যায়ও চাকরি-দুর্নীতি নিয়ে পুরনো দলকে কাঠগড়ায় তোলেন।

এছাড়া মুখ্যমন্ত্রীও বার বার বাম আমলের নানা দুর্নীতির কথা তুলে সরব হয়েছেন । এমনকি তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশও দেন, ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত চিরকুটে যাদের চাকরি হয়েছে তাদের নামের তালিকা তৈরি করতে হবে । তবে বিরোধীরা কিন্তু তৃণমূলের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াতে ছাড়েননি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.