রাজ্য

ভোটার তালিকা সংশোধনে বাড়ল সময়সীমা, দাবি-আপত্তির শেষ দিন ১৯ শে জানুয়ারি

নির্বাচন কমিশন ভোটার তালিকার প্রক্রিয়ায় বড়সড় সময়সীমা বৃদ্ধি করল। আগে যেখানে বিশেষ বিজ্ঞপ্তির তারিখ ১ লা জানুয়ারি নির্ধারিত ছিল, সেখানে তা বাড়িয়ে ১৯ শে জানুয়ারি করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে পশ্চিমবঙ্গ, গোয়া, পুদুচেরি, রাজস্থান ও লক্ষদ্বীপে, যেখানে বর্তমানে ভোটার তালিকার SIR প্রক্রিয়া চলছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, দাবি ও আপত্তি দাখিলের শেষ তারিখও ১৯ শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনের মতে, সব যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সম্ভাব্য ভুল বা অযোগ্য এন্ট্রি সংশোধনের জন্য অতিরিক্ত সময় দেওয়া এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।বিজ্ঞপ্তিতে জানা গেছে, কমিশনের ২০২৫-এর ২৭ শে ডিসেম্বর পূর্ববর্তী নির্দেশিকায় SIR-এর পূর্ণ সময়সূচি জানানো হয়েছিল। পাশাপাশি ১লা জানুয়ারি ২০২৬-কে যোগ্যতার তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে এবার শুধুমাত্র দাবি ও আপত্তি জানানোর সময়সীমাই বৃদ্ধি হয়েছে, যোগ্যতার তারিখ অপরিবর্তিত থাকছে।

এই বাড়তি সময়ে ভোটাররা নিজেদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করতে পারবেন। প্রয়োজনে ফর্ম ৬ পূরণ করে নতুন নাম সংযোজন, সংশোধন বা আপত্তি জানানোর সুযোগ পাওয়া যাবে অনলাইনে কিংবা সরাসরি বুথ লেভেল অফিসারের মাধ্যমে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, সংশোধিত বিজ্ঞপ্তি অবিলম্বে রাজ্য গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশ করতে হবে। পাশাপাশি রেকর্ডের জন্য কমিশনে ৩টি কপি পাঠাতে হবে। এছাড়াও প্রধান নির্বাচন আধিকারিকদের মিডিয়া, অনলাইন পোর্টাল, অ্যাপ ও BLO-দের মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের স্পষ্ট বার্তা, ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে সংশোধিত সময়সূচি কঠোরভাবে মানতে হবে। উল্লেখযোগ্যভাবে, চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬-এর ফেব্রুয়ারিতে প্রকাশিত হওয়ার কথা। নতুন ও প্রথমবার ভোটারদের দ্রুত ফর্ম জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.