রাজনীতি

বিজেপির সদস্যকরণ অনুষ্ঠানে এসে আবারও বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সদস্য করণ কর্মসূচি শুরু করল বিজেপি। বুধবার নদীয়ার কৃষ্ণনগরের ঘুর্নি বিন্দুপাড়া তিন নম্বর ওয়ার্ডের ৪৪ নম্বর বুথে এক দলীয় কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা, ছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার একাধিক বিজেপি কর্মী সমর্থক। দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে বেশ কয়েকজন মানুষ সদস্য পদ নেয় বিজেপি থেকে। যদিও এই কর্মসূচির শেষে আবারো রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল সিনহা।

তার কথায়, রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যত দিন যাচ্ছে ততই নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে, আর প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত তৃণমূলের নেতাকর্মীরা। যতদিন তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় থাকবে ততদিন এই অরাজগতা চলতেই থাকবে। আগামী ২৬শে বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসলে আবারো শুদ্ধি কারণ হবে এই রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.