বিনোদন

সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ফলে সীমিত কাজের সুযোগ বলে দাবি অস্কারজয়ী এ আর রহমানের

বর্তমানে দেশজুড়ে সাম্প্রদায়িকতা নিয়ে বেশ চর্চা চলছে। বর্তমানে সেই আঁচ এসে পরলো চলচ্চিত্র জগতে। বলিউডের উচ্চ শ্রেণীর তারকাদের একাংশই রয়েছে ইসলাম ধর্মীয় সম্প্রদায়ের। তবে তার জন্য দর্শকের ভালোবাসা একটু কমেনি। তবে এবার সাম্প্রদায়িকতার ফলে বলিউডে কাজের সুযোগ কমে গিয়েছে বলে দাবি করেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান।

দেশ জুড়ে বিভিন্ন বিষয়ে সাম্প্রদায়িকতা দৃষ্টিভঙ্গি থাকলেও শিল্পী জগতে এই ধরনের ভেদাভেদ কোন ভাবেই কাম্য নয়। এমনকি এতদিন পর্যন্ত সেই সাম্প্রদায়িকতার ছায়া বলিউডের আঙিনায় দেখা যায়নি। তবে এবার মনে হয় সেই আঁচ আসতে চলেছে। সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে শিল্পীদের মন্তব্যে। এই ধরনের বক্তব্য উঠে এলো অস্কারজয়ী গায়ক এ আর রহমানের গলায়। তাঁর স্পষ্ট দাবি, গত ৮ বছর আগে যেই পরিমাণ কাজ ছিল বর্তমানে সেই পরিসর অনেকটাই কমে গিয়েছে কিছু অজানা কারণে। এই ধরনের মন্তব্য এরই মধ্যে বেশ চিন্তায় ফেলেছে শিল্পী মহলকে। তবে যদিও জাভেদ আলি থেকে শুরু করে সানের মত সঙ্গীত তারকারা এই প্রসঙ্গে সহমত পোষণ করেনি।

এ প্রসঙ্গে অস্কারজয়ী গায়ক এ আর রহমান জানিয়েছেন, “সম্ভবত গত আট বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, এবং এখন ক্ষমতা এমন লোকদের হাতে যারা সৃজনশীল নন। এটি সাম্প্রদায়িক অনুভূতির সঙ্গেও যুক্ত হতে পারে। তবে এটি সরাসরি আমার সামনে কেউ বলেনি, আমি গুঞ্জন শুনতে পাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.