তথ্যগত অসংগতির পাশাপাশি আনম্যাপড ভোটারের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানতে চলেছে নির্বাচন কমিশন। শনিবারের মধ্যে গ্রাম পঞ্চায়েত ভবন , ব্লক অফিস, ওয়ার্ড অফিস সহ একাধিক জায়গায় আনম্যাপড ভোটারের নামের তালিকা টাঙাতে হবে। বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় নাম রয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের। অন্যদিকে, আনম্যাপড ভোটারের মোট সংখ্যা রয়েছে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন।
এসআইআরের শুনানি পর্বে মাধ্যমিকের রেজাল্ট সহ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য হবে বলে বুধবার রাতে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রবিবার থেকে তথ্যগত অসংগতির তালিকায় নাম রয়েছে এমন ভোটাররা কারোর প্রতিনিধিত্বে বা নিজের সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবে। সেই নথি জমা দেওয়ার জন্য ১০ দিন পর্যন্ত সময় রয়েছে তথ্যগত অসংগতির তালিকায় নাম রয়েছে এমন ভোটারদের হাতে। যার ফলে সমস্ত কাজ সেরে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশ করতে করতে ২০ ফেব্রুয়ারি হয়ে গেছে পারে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।
রবিবার রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ এসআইআর প্রক্রিয়াতে একাধিক অভিযোগ ঘিরে চার আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিইও-কে এসআইআর করার ক্ষেত্রে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই কারণে এর আগে নবান্নের পক্ষ থেকে কমিশনকে রিপোর্ট পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই চারজন আধিকারিককে সাসপেন্ড করেছেন তারা। এই চারজন অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। বৃহস্পতিবার কমিশনের নিযুক্ত ১২ জন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, ভোটার তালিকায় সংশোধনের কাজ কতদূর এগিয়েছে , সেই নিয়ে আলোচনা করা হবে এই বৈঠক।







