বিদেশ

ওপার বাংলায় দুর্গোৎসব বারংবার বাঁধা প্রাপ্ত হচ্ছে

বাঙালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এমনকি নবরাত্রি ও দুর্গোৎসবের মেতে উঠতে সেজেছে গোটা ভারতবর্ষ। তবে ওপার বাংলার চিত্রটা অনেকটাই আলাদা। দুর্গাপুজো করার ক্ষেত্রে বিভিন্নভাবে চাপ দিয়ে বাধা সৃষ্টি করে সেখানকার মানুষ ও বাংলাদেশ সরকার। যার ফলে বেশ আতঙ্কিত হিন্দু ধর্মীয় মানুষেরা।

নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকে হিন্দু ধর্মীয় মানুষদের উপর চাপ যেন কমার বদলে উপরন্ত বেড়েই চলেছে। প্রতিনিয়ত বিভিন্ন স্তর থেকে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। এদিকে বেজে গিয়েছে দুর্গাপুজো ঢাক। তবে উৎসব পালনের ক্ষেত্রে বাধার মুখে পরছে হিন্দু সম্প্রদায় মানুষেরা। দুর্গাপূজা আসার বেশ কিছুদিন আগে থেকেই দিকে দিকে ভাঙচুর চালানো হচ্ছে হিন্দু মন্দিরগুলির ওপর। তারই মধ্যে নারায়ণগঞ্জ, মীরাপাড়া এবং কিশোরগঞ্জের বত্রিশ অঞ্চলের বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে দুর্গা প্রতিমা।

এছাড়াও দুর্গাপূজো করতে হলে ‘জজিয়া’ কর হিসেবে ৫ লক্ষ টাকা দেবার নির্দেশে বাংলাদেশ সরকার। পুজোর উদ্যোক্তাদের কাছে বাড়তি চাপ হয়ে যাওয়ায় অনেকেই পূজোর থেকে বিরত থাকছে। পাশাপাশি পুজোর অনুমতি দিলেও সেটাও শর্তসাপেক্ষ। তার মধ্যে রয়েছে নামাজের সময় পূজা স্থগিত রাখতে হবে এবং কোনো ধরনের ভক্তিমূলক গান বা অনুষ্ঠান করা যাবে না। এই চাপের ফলে বেশ আতঙ্কিত হিন্দু ধর্মীয় মানুষেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.