বিদেশ

আজব কাণ্ড! “অদ্ভুত অপরাধে” জেল খাটল ৯ টি ছাগল

প্রাচীন কাল থেকেই বিশ্বের প্রতিটি দেশে চলে আসছে কোথাও কোনো দোষ করে ধরা পড়লেই দোষীরা পায় শাস্তি। যা আজও সমানভাবে কার্যকর রয়েছে। অপরাধ যত বড় হয়, শাস্তিও হয় ততটাই কঠিন। তবে, সাধারণত আমরা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য হতে দেখেছি দোষ এবং অপরাধের পর্ব।

তবে, এবার এক নজিরবিহীন ঘটনা শুনলে হুঁশ উড়বে সকলেরই। এবার দোষ করার অপরাধে জেলে পাঠানো হল অবলা প্রাণীদের। হ্যাঁ, প্রথমে বিষয়টি শুনে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশাল শহরে শাস্তির মুখে পড়েছে একাধিক ছাগল।

সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল বাংলাদেশের বরিশাল শহরে একটি ছোট ভুলের কারণে ৯ টি ছাগলকে বড় সাজা ভুগতে হয়েছে। ঢাকা ট্রিবিউনের রিপোর্ট সূত্রে খবর, বরিশাল শহরের কবরস্থানে ওই ৯ টি ছাগল গাছের পাতা ও ঘাস খেয়েছিল। যার কারণে ছাগলগুলিকে আটক করা হয়। শুধু তাই নয়, তাদের আটক করার পর ১ বছরের কারাদণ্ডও ভোগ করতে হয়েছে।

সূত্রের খবর, বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর নির্দেশে গত শুক্রবার অর্থাত্‍ ২৪ নভেম্বরে ওই ছাগলগুলিকে মুক্ত করা হয়। গত বছরের ৬ ডিসেম্বর ৯ টি ছাগলকে আটক করা হয়েছিল। এমতাবস্থায়, সব ছাগলকে জেল থেকে ছাড়ার পর তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, ছাগলগুলির মালিক শাহরিয়ার সাচিব রাজীব বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের কাছে সেগুলিকে ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন। তারপরেই ছাগলগুলিকে মুক্তি দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.