আলিপুরদুয়ার: অবৈধ মদের কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পুলিশ। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে সোমবার বিকেলে আলিপুরদুয়ার জেলার জয়ন্তী টোলা এলাকায় অভিযান চালিয়ে ৬০ লিটার অবৈধ হাড়িয়া উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা ০৫ মিনিট নাগাদ এই অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনায় প্রযোজ্য ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশের এক আধিকারিক জানান, “জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধ মদ-সহ সব ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কোনও রকম আপস করা হবে না।”
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জেলাজুড়ে অবৈধ মদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ধারাবাহিক অভিযান চলবে।







