বিনোদন

শাহরুখ-রানির রসায়নে নস্টালজিয়া, আরিয়ানের ডেবিউ সিরিজে চমক

বলিউডের জনপ্রিয় জুটি মানেই আলাদা উন্মাদনা। শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়ের নাম একসাথে এলেই মনে পড়ে যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো কালজয়ী সিনেমা। এবার ফের একসাথে দেখা গেল তাঁদের, তবে রূপালি পর্দায় নয়, বরং শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচারে।

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দেন কিং খান। সেখানে দেখা যায়, শাহরুখ আর রানি নাচছেন সিরিজটির গান তু পহেলি, তুই আখরি’র সুরে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, সুরারোপ করেছেন শাশ্বত সচদেব, আর লিখেছেন কুমার। সাধারণ সাজেই হাজির হয়েছেন দুই তারকা। শাহরুখের নীল সোয়েটার-ডেনিম আর রানির সাদা ক্রপড শার্ট-গ্রে ডেনিমে ভক্তদের নজর কেড়েছে। ভিডিওর ক্যাপশনে শাহরুখ লিখেছেন,”ন্যাশনাল অ্যাওয়ার্ড… আমাদের দুজনের অপূর্ণ স্বপ্ন পূর্ণ হল… কংগ্র্যাচুলেশনস রানি, তুমি সত্যিই রানি। ভালোবাসা রইল চিরকাল।”

প্রসঙ্গত, এবছরই দুজনেই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি, আর ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার সম্মান ভাগ করে নিয়েছেন শাহরুখ ও বিক্রান্ত ম্যাসি (টুয়েল্ফথ ফেল)। ফলে এই ভিডিও যেন তাঁদের সাফল্য উদযাপনেরও প্রতীক। ভক্তরা উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন,”রাহুল আর টিনা আবার ফিরল।” আরেকজনের মন্তব্য,”অন-স্ক্রিন কিং আর কুইন।”

এদিকে আরিয়ানের ডেবিউ সিরিজ নিয়ে দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। বলিউডের অন্তর্লোক নিয়ে তৈরি এই ব্যঙ্গাত্মক সিরিজে অভিনয় করছেন লক্ষ্য, সাহের, রাঘব জুয়াল, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং প্রমুখ। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে। শাহরুখ-রানির যুগল উপস্থিতি তাই দর্শকদের মধ্যে জাগিয়েছে একসাথে নস্টালজিয়া আর নতুন প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.