বাংলার পরিচয় শ্রমিকদের প্রতি নিয়ত বিজেপি শাসিত রাজ্যে হেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বারংবার রাজ্যের শাসক দল এই ঘটনা নিয়ে সরব হলেও এখনো পর্যন্ত একই পরিস্থিতি বজায় রইল। এবার পুনেতে বাংলার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে সেই পরিচয় শ্রমিকের দেহ ও পুরুলিয়ায় পৌঁছতেই দিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
অন্যান্য দিনের মতো মঙ্গলবার অর্থাৎ ১০ ই ফেব্রুয়ারি দুপুর ৩:০০ নাগাত কাজে গিয়েছিল। তবে কর্মস্থল থেকে ঠিক ৫০০ মিটার দূরত্বে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে পাওয়া যায় পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতোকে। এমনকি সেই শ্রমিকের মুখে ধারালো অস্ত্রের কোপানোর অভিযোগ উঠেছে। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র একজন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও অধরা অন্যান্যরা। সেই পরিবারে একমাত্র রোজগেড়ে ছিলেন সুখেন। তাই বর্তমানে তারা শোকে দিশেহারা। এই খবর সামনে আসার পরেই রাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে কেন্দ্রের শাসক দলকে কড়া বার্তা দিয়েছেন।
পাশাপাশি এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি দিল্লিতে থাকলেও। পরবর্তীতে ঘোষিত সুচি অনুযায়ী শুক্রবার দিল্লি থেকে ফিরে সটাং পুরুলিয়ায় পৌঁছে যান নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে। সেখানেই এদিন পৌঁছেছে সুখেন মাহাতোর মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে স্ত্রী সেখানে দাঁড়িয়েই তার ২ ভাইকে রাজ্যের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন। এছাড়াও আগামী দিনে সুখেন মাহাতোকে ন্যায় বিচার পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করবে রাজ্য সরকার বলে আশ্বাস দিয়েছে। এমনকি মহারাষ্ট্রের প্রশাসন যদি না তদন্ত করতে পারে তাহলে রাজ্যের হাতে ট্রান্সফার করে দিতে হবে। রাজ্য প্রশাসন ১০ দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করবে বলেও আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।







