বিনোদন

বঙ্গে পা দিয়েই মাসি দেবশ্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন রানী মুখার্জি

সম্প্রতি বড় পর্দায় রনং দেহি রূপে কাঁপাচ্ছেন রানী মুখার্জি। মার্দানি ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা থেকে শিবানী শিবাজি রয় চরিত্রটি মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। এবার সেই বঙ্গ তনয়া ফের বাংলায় পা দিল। প্রথমেই তিনি তাঁর অভিনেত্রী দেবশ্রীকে কালীঘাটে পুজো দিলেন নায়িকা।

বলিউডের মাটিতে অন্যতম বঙ্গ তনয়া যে বর্তমানে ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে সেই তালিকায় প্রায় শীর্ষস্থানে রয়েছেন রানী মুখার্জি। নামের মতই একেবারে রানী হিসেবেই হিন্দি সিনেমায় রাজত্ব করছেন নায়িকা। বিনোদন দুনিয়ায় যাত্রা পথ শুরু হয় বাংলা সিনেমা দিয়ে। তবে পরবর্তীতে তিনি বলিউডের একের পর এক তাবড় তাবড় তারকাদের সঙ্গে জুটি বেঁধে সকলের নজর কেড়েছেন। এমনকি বিভিন্ন সময়ে সিনেমার প্রমোশন থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য বাংলায় আসতে দেখা গিয়েছে রানী মুখার্জিকে। ফের ‘মার্দানি ৩’ বক্স অফিসের দাপট দেখানো শুরু করতেই বাংলায় আগমন ঘটলো রানীর।

বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবশ্রী রায়। সম্পর্কে অভিনেত্রী দেবশ্রী হলেন রানী মুখার্জির মাসি। এবার বাংলায় এসেই অভিনেত্রী রানী মুখার্জি মাসিকে নিয়ে সোজা চলে গেলেন কালীঘাটে। এক গাল হাসি ও ভক্তি নিয়ে মা কালী আরাধনা করলেন। এবার বাংলায় এসে প্রথমে মাছ ও ফুচকা খাওয়ার ইচ্ছে থাকলেও এবার তা হয়ে ওঠেনি। তবে তিনি আগামী মার্চ মাসে এসে মাসির বাড়িতে গিয়ে তেলাপিয়া মাছ খাবেন বলে কথা দিয়েছেন। তবে কালীঘাট মন্দির চত্বরে এই মাসি-বোনজিকে দেখে উপচে পরে মানুষের ভিড়। তবে অন্যান্য সময়ের মতোই সদা হাস্যময়ী ছিলেন অভিনেত্রী রানী মুখার্জি। তবে আগামী মাসে রানী আগমন কবে হবে সেই দিকে তাকিয়ে দিন গুনতে শুরু করল বাংলার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.