বক্স অফিসে বাজিমাত করে চলেছে দেব। বহু বিতর্কের পরেও এখনো সাফল্যের চূড়ায় রয়েছে প্রযোজক তথা নায়ক দেব। ২৬-এর শুরুতে বহু বিতর্কের মধ্যে শুরু হলেও মানুষের ভালোবাসায় কমতি ছিল না। তাই ‘প্রজাপতি ২’ সিনেমা বক্স অফিসে সাফল্যের সঙ্গে কাটিয়ে দিয়েছে ৫০ দিন। পাশাপাশি শুভ মহরত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার।
বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল তারকা হলেন দীপক অধিকারী। পাশাপাশি একের পর এক ছবি বক্স অফিসে ঝড় তুলেছে নায়কের প্রায় সব কয়েকটা সিনেমা। এমনকি বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’। প্রাথমিকভাবে হল পাওয়া নিয়ে বহু জটিলতা তৈরি হলেও ব্যাপকভাবে মানুষের ভালোবাসার নিরিখে এখনও এগিয়ে রয়েছেন নায়ক। সেরকমই চিত্র উঠে এলো ‘প্রজাপতি ২’-এর বক্স অফিসে। এবার সাফল্যের সঙ্গে এই সিনেমা পেরিয়ে গেল প্রায় ৫০ দিন। তাই সেই সাকসেস পার্টিতে শুধুমাত্র সিনেমার কলাকুশলীরাই বরং সেখানে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যিশু সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বহু তারকা।
এছাড়াও সম্প্রতি শোনা গিয়েছে প্রযোজক নিশ পাল সিংয়ের সঙ্গে বেশ জটিলতা তৈরি হয়েছিল। তবে এবার সমস্ত মতবিরোধ মনোমালিন্য সরিয়ে রেখে নায়ক দেবের সাফল্যে যোগ দিলেন প্রযোজক তথা কোয়েল পতি। সেখানেই অভিনেতা তথা প্রযোজক দেব উপস্থিত হয়েছিলেন এক্কেবারে তার নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার লুকে। এরই মধ্যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারে পুরো কাস্ট এবং ক্রিউ নিয়ে সম্পন্ন হয় এই নতুন সিনেমার শুভ মহরত। এই সিনেমার পরিকল্পনা ও রেইকি সম্পন্ন করে এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা উঠতে চলেছে শ্যুটিং ফ্লোরে।







