রাজ্য

কমিটিতে থেকে বাদ সাংসদ দেবের নাম, অনুগামীদের রোষের মুখে কমিটি

রবিবার সন্ধ্যায় ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উত্‍সব ও শিশু মেলা উপলক্ষে কমিটি গঠনের জন্য এক বৈঠকের আয়োজন হয়।

ঘাটাল উত্‍সব ও শিশু মেলার কমিটির মিটিংকে ঘিরে ধুন্ধুমার কান্ড বাঁধল ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। নিজেদের মধ্যেই হাতাহাতি থেকে ধস্তাধস্তিতে জড়াল শাসকদলের নেতাদের অনুগামীরা।

বৈঠকের শুরুতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী। জানা যায়, বৈঠকের শুরুর দিকে উপস্থিত থাকলেও পরে মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক চলে যান বৈঠক থেকে। আর তারপরই ঘটে শিশু মেলার প্রস্তাবিত কমিটির নাম ঘোষণাকে ঘিরে ধুন্ধুমার কান্ড ও ধস্তাধস্তি।

জানা যায়, কমিটি থেকে আরও কয়েকজনের নাম বাদ যায় তারা স্বয়ং আজকের বৈঠকে উপস্থিত থেকে নাম বাদ যাওয়ার কারণ জানতে যায়।

সূত্র মারফত খবর, আজকের বৈঠকে সভাপতি ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। প্রস্তাবিত কমিটি থেকে সাংসদ দীপক অধিকারীর নাম কেন বাদ গেল তা বৈঠকে উপস্থিত কয়েকজন জানতে চাইলে সভাপতির জবাবের পরিবর্তে বৈঠকে উপস্থিত জেলা পরিষদ সদস্য তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শঙ্কর দোলই ব্যাখা দিতে গেলে বাদানুবাদ তৈরি হয় এবং যা পরে উভয়ের অনুগামীদের মধ্যে ধস্তাধস্তি থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায়। শাসকদলের তাবড়-তাবড় জনপ্রতিনিধিদের উপস্থিতিতেই চলে তাদের অনুগামীদের মধ্যে এই ধুন্ধুমার কান্ড। যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয় তারাই।

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই বলেন, “মেলা কমিটির মিটিংয়ে আলোচনা চলাকালীন কিছু ছেলে হটাত্‍ এসে উত্তেজনা তৈরি করে,উদ্দেশ্য প্রনোদিতভাবে মিটিং ভেস্তে দেওয়া এবং মেলাকে কুলসিত করার জন্য কিছু ছেলে এই ঘটনা ঘটিয়েছে।আমরা বুঝতে পেরে তাদের শান্ত করে মিটিং সম্পন্ন করেছি।তবে গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা তা এড়িয়ে যান শঙ্কর দোলই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.