বিনোদন

নোটিসের পর এবার এফআইআর! Mimi Chakraborty-র বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ

বনগাঁয় অনুষ্ঠানে হেনস্থার অভিযোগকে ঘিরে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। গত মাসে Mimi Chakraborty বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্থার অভিযোগ তোলেন। অনুষ্ঠান শেষে তিনি মূল আয়োজক Tanay Shastriর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তনয়কে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠায়।

তবে জেল থেকে মুক্তির পর পরিস্থিতি ঘুরে যায়। শুক্রবার বিকেলে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তনয় শাস্ত্রী জানান, তিনি মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অভিনেত্রী ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা ফেরত চাইছেন তিনি। পাশাপাশি, মিথ্যা অভিযোগের জেরে তাঁর সামাজিক সম্মান নষ্ট হয়েছে বলেও দাবি করেন তনয়।

এতেই শেষ নয়। মানহানির মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে বনগাঁ থানায় মিমির বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান তিনি। তনয়ের বক্তব্য, তাঁকে অন্যায়ভাবে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে। অনুষ্ঠানে মিমিকে কোনওভাবে অপমান করা হয়নি বলেই দাবি তাঁর। বরং নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠানে পৌঁছনোর জেরেই তাঁকে মঞ্চ থেকে নামতে বলা হয়েছিল বলে অভিযোগ আয়োজকের।
জেল থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে তনয় বলেছিলেন, “আমি এর শেষ দেখে ছাড়ব।” সেই মন্তব্যের পরই আইনি পথে লড়াই শুরু করেন তিনি। তবে এই বিতর্কিত ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর সাংস্কৃতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.