কলকাতা

সল্টলেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে লুট ! চুরি সোনার গয়না সহ নগদ টাকা

সল্টলেক পূর্বাচলে এক বৃদ্ধার বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে লুট ২ লক্ষ ৮০ হাজার টাকা সহ সোনার গয়না ! বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করা হয়েছে অভিযোগ ।

জানা গেছে রবিবার সকালবেলা সল্টলেক পূর্বাচলে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় দুই যুবক । বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে , সে অচৈতন্য হয়ে পড়ে আর সেই সুযোগেই লুটপাট করে পালিয়ে যায় অভিযুক্ত দুই যুবক । ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.