বিনোদন

ইনফ্লুয়েনসারদের সাথে যৌনকর্মীদের তুলনা। মুখ খুললেন কুশা

বর্তমানে নেট মাধ্যমে বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডআপ কমেডির চল। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কমেডি এর নামে করাহয় অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ডার্ক হিউমার। দর্শক ও শ্রোতারা তাতে মজা পেয়ে হাসেনও। কিন্ত এই বিষয় গুলো আমাদের সমাজকে কি ঠিক পথে নিয়ে যাচ্ছে ? সম্প্রতি কালে বিখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান সামায় রায়না, অভিনেত্রী আপূর্ভা মুখিজা, এবং‘বিয়ার বাইসেপ্স’ খ্যাত পডকাস্ট চ্যানেলের হোস্ট রানভির আলাহবাদিয়াকে ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ নামের একটি শো তে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ডার্ক হিউমার করতে শোনা যায়, যা সমাজের অনেক সংখ্যক মানুষ ভালো চোখে দেখেননি। পরবর্তী সময়ে তাদেরকে পুলিশ তলব করে এবং তাদের বারংবার হাজিরা দিতে হয় পুলিশ স্টেশনে। কিন্তু ফের একই ঘটনা ঘটেছে অন্য এক স্ট্যান্ডআপ কমেডির শো তে।

সম্প্রতি কালে স্ট্যান্ডআপ কমেডিয়ান কবিরাজ সিং এর একটি স্ট্যান্ডআপ কমেডির শো তে তাকে নেটপ্রভাবী বা ইনফ্লুয়েনসার দের সাথে যৌনকর্মীদের তুলনা করতে শোনা যায়। এবং সেই মন্তব্যে হাসছেন দর্শকরাও। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে রয়েছে ইনফ্লুয়েনসার সহ অনেক মানুষ। নিজের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে মুখ খুললেন ইনফ্লুয়েনসার ও অভিনেত্রী কুশা কপিলা।

কুশা তাঁর সোশ্যাল মিডিয়াতে লেখেন, “আমি কি বিরক্ত? আমি কি এটা দেখে চমকে গিয়েছি? না। যৌনকর্মী শব্দ মহিলাদের জন্য সমাজমাধ্যমে আজকাল খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা এই ধরনের মন্তব্য বহু বার শুনেছি। বহু বার।”

তিনি আরও বলেন, “দেখুন, এই কৌতুকশিল্পী জানতেন এই মন্তব্যের ফলাফল কী হবে। এই প্রতিক্রিয়া পাওয়ার জন্যই মন্তব্য করেছিলেন। ইনি নিজের মতামত তো পরিবর্তন করবেন না! কিন্তু খারাপ লাগছে,এই কৌতুকশিল্পীকেও মানুষ সমর্থন করছেন। যে ধরনের সংস্কৃতিকে আশকারা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের মানসিকতা। এই সাত বছরে আমি বার বার এটা দেখেছি। মহিলা শিল্পীরা যাই করুন এমন নিম্ন মানসিকতার বিরুদ্ধে, এই সব হতেই থাকবে। তাই এর একমাত্র সমাধান হল সরব হওয়া।” সব শেষে কুশার প্রশ্ন, “আমার একটাই ভয়, এরা বাস্তবে মহিলাদের সঙ্গে কী আচরণ করে থাকেন?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.