রাজ্য

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা গড়াল সুপ্রিমকোর্টে

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শীর্ষ আদালতে গেলেন রাজভবনের মহিলাকর্মী। সংবিধানের বিধান টেনেই এবার প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টে আবেদন জানান তিনি।

বিশেষভাবে উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগকারী মহিলারা তাঁর নাম গোপন রেখেছেন। রাজভবনের সেই চুক্তিভিত্তিক মহিলা কর্মচারী তাঁর দায়ের করা আবেদনে সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে দেওয়া রক্ষাকবচ পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনতেই চাননি। কোর্ট সাফ জানিয়ে দেয়, এই ঘটনাতে কোনওভাবেই হস্তক্ষেপ করবেন না তাঁরা।

বাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করেছিলেন, ‘রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে।’ তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলাও করেছিলেন রাজ্যপাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.