বর্তমান সময় বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব যেন চর্চা থেকে শরছেই না। একের পর এক বিতর্কের নাম উঠে আসছে অভিনেতার। প্রাথমিকভাবে অভিমান করে তিনি জানিয়েছিলেন বলিউডের কোন তারকারাই তার পাশে নেই। পরবর্তীতে বলিউডের তারকা সহ একদল শিশু অভিনেতার কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেয়। তবে যেই মুক্তির পর সেই স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ না করায় অসন্তোষ প্রকাশ করলেন তারা। পাল্টা ভালোবাসায় ভরা পোস্ট করলেন বলি তারকা।
৯ কোটি টাকার ঋণের দায় রীতিমত জর্জরিত হয়ে পরেছিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী তথা জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। বহুদিন সেইদিন নামে তা নয়, প্রথমদিকে আইনি জটিলতায় পরে সেই টাকা শোধ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিনেতা। তবে পরবর্তীতে সেই চেক বাউন্স করে যার জন্য প্রবল বিপাকে পরতে হয় অভিনেতাকে। এমনকি এর ফল স্বরূপ তাঁকে দিন কাটাতে হয় তিহার জেলের অন্ধকার ঘরে। তবে অবশেষে শর্তসাপেক্ষে জেল মুক্তি ঘটেছে। এমনকি এই কঠিন পরিস্থিতিতে বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়ায়।
এছাড়াও জনপ্রিয় অভিনেতা সোনু সুদ আর্থিক সাহায্য করেন রাজপাল যাদবকে। এমনকি বহু বলিউডের বহু তারকাই অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র বলি তারকারাই নয় বরং অভিনেতাকে ভালোবেসে আর্থিক সাহায্য পাঠিয়েছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার এক স্কুলের ৪০ জন পড়ুয়া। এই প্রত্যেকটি শিক্ষার্থী নিজেদের দৈনিক পকেট মানি বাঁচিয়ে আর্থিক সাহায্য পাঠায় অভিনেতার কাছে। সেই আর্থিক সাহায্যের পাশাপাশি একটি আবেগঘন তিথিও পাঠিয়েছিল সেই সমস্ত পড়ুয়ারা। এই খুদে পড়ুয়াদের শুধু একটাই আবদার ছিল যাতে জেল মুক্তির পর অভিনেতা একবার তাদের সঙ্গে দেখা করে। তবে এখনো পর্যন্ত অভিনেতা শিশুদের সঙ্গে দেখা না করায় তাঁরা সমাজমাধ্যম একটি ভিডিও পোস্টের মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছে। এরপর তারপর তার সঙ্গে তাঁর উত্তরে অভিনেতা রাজপাল যাদব খুব শীঘ্রই শিশুদের সঙ্গে দেখা করে ছবি তুলবেন বলে আশ্বস্ত করেন।







