স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে এই নামটা যতটা জনপ্রিয় ঠিক ততটাই বিতর্কিত। বিভিন্ন সময়ে একাধিক বিতর্কে জড়াতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েই সরব হতেও কখনো পিছুপা হননি নায়িকা। এবার ফের আরো একটি লড়াইয়ের গল্প নিয়ে পর্দায় আসতে চলেছেন বাংলার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি সময়ে স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছেন শুধুমাত্র বড় পর্দার দর্শকদেরই নয়। বরং একইসঙ্গে ওটিটি দুনিয়াতেও নিজের অভিনয় ছাপ ফেলে চলেছেন। এমনকি বর্তমান সময় সে যেই প্ল্যাটফর্মে অভিনেত্রী কাজ করুক না কেন তার চরিত্র সব সময় স্বাদ বদল হচ্ছে। বর্তমানে অভিনেত্রীর সমস্ত ছক ভাঙ্গা চরিত্রেই লুকিয়ে রয়েছে একটি লড়াইয়ের গল্প। সেরকমই এক লড়াইয়ের গল্প নিয়ে ফের বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা। কিভাবে একজন মা নিজের সন্তানকে রক্ষা করতে লড়াই করে চলেছেন সেই গল্প এবার উঠে আসবে ‘ছেলেধরা’ সিনেমার মাধ্যমে।
এই সিনেমা ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় তৈরি হবে। সেখানেই স্বস্তিকা মুখোপাধ্যায়কে প্রধান চরিত্র অর্থাৎ বৃষ্টির চরিত্রে দেখা যাবে। অরুনাচল প্রদেশের ইটানগর এবং জিরো ভ্যালিতে সম্পন্ন হয়েছে এই সিনেমার শ্যুটিং। নিজের কন্যার জন্মদিনে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সেই কন্যা যখন অপহরণ হয় তারপরেই একজন মায়ের জীবন কিভাবে বদলে যায়, সেই ফ্যামিলি থ্রিলার নিয়েই গড়ে উঠবে এই সিনেমার গল্প। তবে নায়িকা ছাড়া আর অন্য কোন তারকার অভিনয় করছেন সেই বিষয়ে এখনো জানা যায়নি। তবেই সিনেমার প্রযোজনা করছেন প্রতীক মজুমদার ও অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও চিত্রগ্রহণের দায়িত্ব থাকছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলি। এমনকি এই সিনেমার প্রযোজনা করবে ২টি সংস্থা। যা হল হ্যান্ডিম্যান ও সীতা ২২ ফিল্মস। দ্রুত শেষ হতে চলেছে এই সিনেমার শ্যুটিং। সব পরিকল্পনা অনুযায়ী হলে চলতি বছরেই এই বড় পর্দায় মুক্তি পাবে এই ‘ছেলে ধরা’ সিনেমা।







