বিনোদন

“ভালো মিউজিকের মর্যাদা দিতে জানে না তারা!”, টি-সিরিজের সংগীত দর্শন নিয়ে অনুরাগ কাশ্যপের তীব্র সমালোচনা

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ তাঁর স্পষ্টভাষী মন্তব্যের জন্য বরাবরই পরিচিত। এবার ভারতীয় সংগীত শিল্পের অন্যতম প্রধান সংস্থা টি-সিরিজকে কটাক্ষ করলেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাশ্যপ সোজাসুজি বলেন, টি-সিরিজ কেবল তারকাখচিত গানকেই মূল্য দেয়, ভালো মিউজিক বোঝার বা তার প্রাপ্য দাম দেওয়ার মানসিকতা তাদের নেই।

‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘গুলাল’ সহ একাধিক প্রশংসিত চলচ্চিত্রের নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন,”ভূষণ কুমারের টি-সিরিজ যদি কোনো গান না কেনে, তাহলে ধরে নেবেন সেটা ভালো গান। কারণ তারা কেবল সেই গানই কেনে, যা তারা মনে করে বাজারে চলবে। ‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ বা ‘গুলালে’র মিউজিকের জন্য তারা যেটুকু টাকা দিয়েছে, তা ছিল অত্যন্ত অল্প। ওরা গান কেনার সময় তারকার উপস্থিতি দেখে, গানের মান নয়। ‘দেব ডি’-র জন্য তো বলতে গেলে কিছুই দেয়নি।”

তিনি আরও যোগ করেন,”এটা শুধু টি-সিরিজ নয়, ইউটিভি স্টুডিওর ক্ষেত্রেও প্রযোজ্য। এরা কেউই ভালো মিউজিকের মূল্য বোঝে না। ওদের ভাবনায় শুধু জনপ্রিয় ধাঁচের গান, যা দিয়ে বাজারে সহজে টাকা তোলা যায়।” তবে তাঁর কেরিয়ারে এক ব্যতিক্রম ঘটেছিল ‘বম্বে ভেলভেট’-এর সময়। অনুরাগের কথায়,”আমার সিনেমাগুলোর মধ্যে বম্বে ভেলভেট-এর জন্যই সবচেয়ে বেশি টাকা দিয়েছিল ওরা। অথচ ওই মিউজিক ছিল জ্যাজ ঘরানার, যা শ্রোতাদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়। ফলে, গানগুলো বাজারে সে অর্থে চলেনি। কিন্তু গানের মান ছিল দুর্দান্ত।”

রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা অভিনীত ‘বম্বে ভেলভেট’ মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত ফল করতে পারেনি। কিন্তু অমিত ত্রিবেদীর সুরারোপিত সঙ্গীত সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। উল্লেখযোগ্য, ‘দেব ডি’-এর সঙ্গীত পরিচালনার জন্য এই অমিত ত্রিবেদীই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। কাশ্যপের এই বক্তব্য আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিল ইন্ডাস্ট্রির বাণিজ্যিকতা বনাম শিল্পমানের চিরন্তন দ্বন্দ্বকে। ব্যবসার দিক থেকে লাভজনক না হলেও, সৃষ্টিশীল গানের প্রকৃত মূল্য কি পাচ্ছে? কাশ্যপের মন্তব্য যেন সেই প্রশ্নটাই সামনে এনে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.