কলকাতা আজ সামান্য মেঘলা এবং গরম আবহাওয়া অনুভব করবে বলে অনুমান করা হচ্ছে। দিনের বেলা তাপমাত্রা ২৭ থেকে ৩১ ° এবং রাতে ২৬ থেকে ২৮ ডিগ্রি পর্যন্ত থাকবে৷ বাতাসের গড় গতি ১২ কিমি/ঘন্টাএবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩৭ কিমি/ঘন্টা পর্যন্তত। আজ সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায়
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে বৃহস্পতি এবং শনিবার বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আবহাওয়া দপ্তর, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।







