ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে বাঙালিকে।স্নান করা যাবে না দিঘার ঘাটে। সবুজ শ্যাওলায় ছেয়ে গেছে দিঘা সমুদ্র বাঁধাই ঘাট।
ওল্ড দিঘার এই ঘাটকে এক নজরে দেখলে মনে হবে যেন পাতা রয়েছে সবুজ কার্পেট।এর ফলে বিশেষ উদ্যোগ নিতে শুরু করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ।গত তিন বছর হল উত্পত্তি হয়েছে এই ধরনের শ্যাওলার। ওল্ড দিঘার এক নম্বর এবং দু’নম্বর ঘাটে শ্যাওলার উপর দিয়ে হাঁটা ও স্নান বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।







