বলিউডে অভিনেতার পাশাপাশি বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলো আয়ুষ্মান খুরানা। সব সময় শ্রোতাদের বেশ পছনদের। সেই আবেগী সুর ও অ্যাকোস্টিক মিউজিকের মেলবন্ধনে এক নতুন অনুভূতির গান সামনে আনলেন আয়ুষ্মান খুরানা। এবার ট্রেডিং গানে সমাজ মাধ্যমে আলোড়ন ফেললেন বলি তারকা।
আয়ুষ্মানের গানের যাত্রা শুরু হয়েছিল ভিকি ডোনার ছবির জনপ্রিয় গান ‘পানি ডা রং’ দিয়ে। গানটি শুধু ছবির সাফল্যই বাড়ায়নি, বরং তাঁকে একজন প্রতিভাবান গায়ক-গীতিকার হিসেবেও পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক গান যেমন মিট্টি দি খুশবু, এক ভারি ও সাদি গালি আজা শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় এসেছে আয়ুষ্মানের এই পুরনো গানগুলো। বিশেষ করে ইনস্টাগ্রামে গত কয়েক সপ্তাহ ধরে চলছে আয়ুষ্মান খুরানার যুগের একটি ট্রেন্ড ভাইরাল হয়েছে। সেখানে অনুরাগীরা তাঁর পুরনো গানগুলো ফের শোনার অভিজ্ঞতা শেয়ার করছেন। অনেকেই বলছেন, আজ যে সফট, ইমোশনাল এবং অ্যাকোস্টিক ধাঁচের গান এত জনপ্রিয়, তার শুরুটা অনেকটাই আয়ুষ্মানের হাত ধরেই হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেক দিনই নতুন ধরনের নতুন স্বাদের গান প্রকাশ্যে এনে চলেছেন আয়ুষ্মান খুরান থেকে শুরু করে একাধিক জনপ্রিয় সংগীত শিল্পীরা। তবে তাঁর পুরনো গানের জনপ্রিয়তা এখনো পর্যন্ত এতটুকু কমেনি। সেটা সম্প্রতির ট্রেন্ডেই স্পষ্ট হয়েছে। এমনকি সময়ের গতিতে এই সমস্ত গান মানুষের মনে আরো ভালোভাবে জাকিয়ে বসেছে। সব মিলিয়ে বলা যায়, অভিনেতা হিসেবে যেমন তিনি দর্শকদের মনের দাগ কেটেছেন, ঠিক তেমনই গায়ক-গীতিকার হিসেবেও তাঁর দক্ষতা এখনো পর্যন্ত শ্রোতাদের মুগ্ধ করেছে। বর্তমানে সেই প্রমাণ জ্বলজ্বল করছে ডিজিটাল দুনিয়ায়।







