নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার, মেমারির,সাতগেছিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সহকারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাতগেছিয়া তৃণমূল কংগ্রেসের আই এন টি টি ইউ সি অফিস প্রাঙ্গণ থেকে মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে মিছিলটি এবং সাতগেছিয়া চৌমাথায় সমাপ্তি হয় উক্ত মিছিল। মিছিলে শেষে চৌমাথায় কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি,এবং বিভিন্ন বিষয় কেন্দ্রিক প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মেমারি-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সহ সভাপতি অমর সাহা , ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল, যুব সহ সভাপতি সঞ্জয় মন্ডল,ব্লকের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ব্লক মহিলা সভানেত্রী রাজলক্ষ্মী হাঁটি, অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা মন্ডল সহ ব্লক স্তরের ও অঞ্চল স্তরের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দরা ।







