সামনেই বিধানসভা নির্বাচন । ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। মনোনয়ন পর্বও শুরু হয়ে গিয়েছে । এরই মধ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । জানা গিয়েছে , ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন মুখ্যমন্ত্রী । সূত্রের খবর , মিছিল করে তিনি সার্ভে বিল্ডিংয়ে যাবেন ।
ইতিমধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছে , সব রাজনৈতিক দলগুলি । প্রার্থীরা নিজের এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন । দুই বঙ্গ জুড়েই ঝোড়ো প্রচার চালাচ্ছেন , তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্যজুড়ে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূল নেতৃত্বরা । সাধারণ জনগণের সামনে , রাজ্যের উন্নয়ন মূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরছেন ।
জানা গিয়েছে , ৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার চালাবেন উত্তরবঙ্গে এবং ৮ তারিখ সকালে কলকাতা ফিরে , কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে , সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন ।
উল্লেখ্য , প্রথম দফায় , যেখানে যেখানে ভোট , সেখানের প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে , এপ্রিল মাসের ৬ তারিখের মধ্যে , এবং ৭ তারিখ , প্রথম দফার ভোটের মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন । এই প্রথম দফার মনোনয়ন , ৯ তারিখে শেষ প্রত্যাহার করা যাবে । অপরদিকে দ্বিতীয় দফার ভোটের জন্য , প্রার্থীরা ৯ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন , যার স্ক্রুটিনির শেষ দিন ১০ তারিখ । এবং দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হলো ১৩ এপ্রিল ।







