রাজ্য

বারাসাতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আরজি পার্টির নাইটগার্ড কে বেধড়ক মার আরপিএফ জওয়ানদের।

বারাসাতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আরজি পার্টির নাইটগার্ড কে বেধড়ক মার আরপিএফ জওয়ানদের।শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি রেল স্টেশনে বহিরাগতদের নিয়ে এসে মদ্যপান করছিল এস কে মজুমদার নামে আরপিএফ জওয়ান। সেই সময় আরজি পার্টির তরফে নাইট গার্ডের ডিউটিতে ছিলেন বামনগাছির যুবক সুব্রত রায়। সেই সময় অন ডিউটি অবস্থায় বহিরাগতদের নিয়ে প্লাটফর্মে মদ্যপান করছিল ওই অভিযুক্ত আরপিএফ জওয়ান। সেই ঘটনার প্রতিবাদ করায় সুব্রতকে মারধর করেন এস কে মজুমদার নামে ঐ আরপিএফ জওয়ান। সুব্রতর আর্তনাদ শুনতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে বামনগাছি রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও বাজারের কর্তব্যরত অন্যান্য আরজিপার্টির নাইট গার্ডরা। তারাও সমস্বরে অন্যায়ের প্রতিবাদ করেন। অভিযোগ পেয়ে বারাসাত থেকে আরপিএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। আটক করা হয় মদ্যপ অবস্থায় কর্মরত আরপিএফ জওয়ান এবং তার সঙ্গে আরো তিন সঙ্গীকে। রাতেই তাদের বারাসাত হাসপাতালে মেডিকেল চেকআপ করার পর আজ দুপুরে বারাসাত আদালতে তোলা হবে বলে আরপিএফ সূত্রে জানা গেছে। তবে আরজি পার্টির কর্তব্যরত স্বেচ্ছাসেবকদের দাবি কয়েকজন আরপিএফ জওয়ানের এই ধরনের আচরণের জন্য গোটা আরপিএফ ফোর্সের বদনাম হয়ে যাচ্ছে। তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ঘটনা ঘটিয়ে ফোর্সের বদনাম না করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.