বিদেশ

বিকৃত আকাঙ্ক্ষা না লোভ? রোগীর দু’পা ছেঁটে কোটি টাকার বিমা আত্মসাৎ, ধরা পড়লেন ডাক্তার সাহেব

অদ্ভুত যৌন আসক্তি ও আজব মানসিক প্রবণতার জেরে নিজের জীবনই ধ্বংস করলেন ব্রিটিশ চিকিৎসক নিল হপার। প্রায় ৫ কোটি টাকার বিমা আত্মসাতের পর অবশেষে আইন হাতে-নাতে ধরল তাঁকে। আদালতের রায়ে এখন তাঁর ঠাঁই জেলের অন্ধকার সেলেই।

৪৯ বছর বয়সি হপার দীর্ঘদিন ধরে ‘বডি ডিসফোরিয়া’ সমস্যায় ভুগছিলেন। ছোটবেলা থেকেই মনে করতেন, তাঁর পা শরীরের অপ্রয়োজনীয় অঙ্গ। সময়ের সঙ্গে এই অস্বাভাবিক মানসিকতা ভয়ঙ্কর যৌন আকাঙ্ক্ষায় রূপ নেয়। ২০১৯ সালের এপ্রিলে শুকনো বরফ ব্যবহার করে নিজের পা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করেন তিনি। শেষ পর্যন্ত শল্যচিকিৎসক হওয়ার সুবাদে নিজেই অস্ত্রোপচার করে দু’টি পা কেটে ফেলেন।

এই অঙ্গচ্ছেদকে কাজে লাগিয়েই একাধিক বিমা সংস্থার কাছ থেকে তিনি দাবি করেন প্রায় ৫ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা)। প্রথমদিকে সব কিছুই তাঁর পরিকল্পনা অনুযায়ী চলছিল। কৃত্রিম পা ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই আবার কাজে ফিরেছিলেন হপার। কিন্তু ২০২৩ সালের মার্চে ধরা পড়ে যায় তাঁর প্রতারণার জাল।

তদন্তে শুধু বিমা জালিয়াতিই নয়, সামনে আসে আরও এক ভয়ংকর সত্য। দেখা যায়, হপার বিকৃত যৌন ভিডিও সংগ্রহ করতেন একটি কুখ্যাত ওয়েবসাইট থেকে। সেখানে এমন ভিডিও ছড়িয়ে রয়েছে যেখানে পুরুষরা নিজের অঙ্গচ্ছেদ স্বেচ্ছায় করছে। হপার ওই সাইট থেকে কয়েকটি ভিডিও কিনেছিলেন এবং সাইটের মালিকের সঙ্গে প্রায় দেড় হাজার বার্তা বিনিময় করেছিলেন নিজের অঙ্গচ্ছেদ নিয়ে।

শেষ পর্যন্ত আদালতে নিজের দোষ স্বীকার করেন হপার। বিচারক জেমস অ্যাডকিন তাঁকে ৩২ মাসের কারাদণ্ড দেন। মেডিক্যাল রেজিস্টার থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।

একজন খ্যাতনামা চিকিৎসক থেকে বিকৃত আকাঙ্ক্ষার দাসে পরিণত হওয়ার এই গল্প আজ ব্রিটেনে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.