এশিয়া কাপের নির্বাচন না হওয়ার ক্ষোভে পড়ল প্রলেপ । “অস্ট্রেলিয়া এ” দলের বিরুদ্ধে “ইন্ডিয়া এ” দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হলো শ্রেয়াস আইয়ারের। আইপিএল ২০২৫ এ ১৭ ম্যাচে করেছিলেন ৬০৪ রান। ১৭৫ স্ট্রাইক রেট, ৫০.৩৩ ব্যাটিং গড় থাকা সত্ত্বেও স্কোয়াডে না থাকায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সমর্থকেরা। গুঞ্জন ছিল, জাতীয় দলের এক দিবসীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিসিসিআই শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা করতে পারে। জাতীয় দলে না হলেও অধিনায়ক হিসেবে শ্রেয়াসের নাম দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা। যদিও সম্প্রতি দলীপ ট্রফিতে মধ্যাঅঞ্চলের বিপক্ষে খলিল আহমেদের বলে মাত্র ২৫ রান করে আউট হন আইয়ার।
১৬ সেপ্টেম্বর থেকে লখনউতে অনুষ্ঠিত হবে চার দিনের ম্যাচ। ২৩ সেপ্টেম্বর থেকে লখনউয়ের একানায় শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর কানপুরে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দলে রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পড়িক্কল, ধ্রুব জুরেল, খলিল আহমেদ, নীতিশ কুমার রেড্ডি, আয়ুষ বাদোনি ও অন্যান্য প্রতিভাবান ক্রিকেটারদের। কেএল রাহুল ও মহম্মদ সিরাজকে দ্বিতীয় ম্যাচের জন্য সুযোগ দেওয়া হবে, তাদের স্থান প্রকাশ করা হয়নি। ক্রিকেট প্রেমীদের নজর থাকবে এই নতুন নেতৃত্বের উপর।







