চলছে ভারতের সব থেকে জনপ্রিয় টি ২০ লিগ । আর এই টি ২০ লিগ অর্থাৎ , আইপিএল শুরুর আগেই , বিসিসিআই দলগুলির জন্য , একাধিক কঠোর নিয়ম এনেছিল । বিসিসিআই মরশুমের শুরুতেই , প্র্যাকটিস সংক্রান্ত একাধিক নিয়ম জানিয়েছিল । এবার ম্যাচ চলাকালীন সময়ের জন্যও বিসিসিআই একাধিক নিয়ম বার করল । প্লেয়িং ইলেভেনে না খেলা প্লেয়ারদের জন্যও থাকছে বিশেষ নিয়ম । আর এই নিয়মগুলি না মানলেই , দিতে হবে বড় জরিমানা ।
বিসিসিআই এর নতুন নিয়ম অনুযায়ী , আইপিএলে ম্যাচ চলাকালীন মাঠে বা তার আশেপাশে অতিরিক্ত প্লেয়াররা থাকতে পারবেন না। শুধু মাঠে ঢুকতে পারবেন , ম্যাচের জন্য নির্ধারিত ১৬ জন ক্রিকেটার। কোনো মেসেজ দেওয়া বা ড্রিংকস পৌঁছানোর জন্য , তাদেরই ব্যবহার করতে হবে । পাশাপাশি আগে যেমন রিজার্ভ ক্রিকেটাররা , যে কোনো সময়ই মাঠে ঢুকতে পারতেন , এখন তাতেও বাধা পড়ল । পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে , বাউন্ডারি লাইনের বাইরে , সর্বাধিক ৫ জন ক্রিকেটারই ঘুরতে পারবেন , বাকি দের থাকতে হবে ডাগআউটেই ।
বিসিসিআই এর তরফে আরও নির্দেশ , ম্যাচ চলাকালীন , যে সমস্ত সাবস্টিউট খেলোয়াড় থাকে, তারা এদিক ওদিক ঘুরতে পারবে না , তাদের এক জায়গাতেই থাকতে হবে। তাদের বসতে হবে ডাগ আউটেই । ড্রিংকস পাঠানো , মেসেজ পাঠানো , এই সব কাজ করতে হবে নির্বাচিত ১৬ জনকেই । বিসিসিআই জানিয়েছে , পুরো আইপিএল সিজন জুড়েই জারি থাকবে এই নিয়ম ।







