বর্তমানে বড় পর্দায় রাম কমল মুখোপাধ্যায়ের বোনা গল্পের চাহিদা যেন ক্রমশই বাড়ছে। চাঁদের পাহাড় থেকে শুরু করি একাধিক সিনেমায় সাড়া ফেলে দিয়েছেন পরিচালক। এবার তারই পরিচালনায় আসতে চলেছে নতুন সিনেমা ‘লক্ষীকান্তপুর লোকাল’। একগুচ্ছ চমক থাকছে এই সিনেমার কাস্টিংয়ে। এবার সামনে এলো এই সিনেমার টিজার। বিভিন্ন সালের গল্পের মোরা সিনেমাটি কবে মুক্তি পাবে বড় পর্দায়?
ফের ভিন্ন স্বাদের একটি গল্প বুনলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। যা আগামী দিনে বড় পর্দায় আলোড়ন ফেলবে বলেই মনে করছে সকলে। এই সিনেমার পোস্টার প্রকাশিত হওয়ার পর কিছুটা খোলসা হয়েছিল কোন দিকে যেতে চলেছে গল্প। বাস্তবে মাটিতে দাঁড়িয়ে কিছু পরিবারের গল্প হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার গ্রামের সেই সরলতা কিভাবে শহুরে আদব-কায়দার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে সেটা হারিয়ে যায় সেই প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠবে ‘লক্ষীকান্তপুর লোকাল’ সিনেমার গল্প। যেখানে তিনটি আলাদা ধরনের পরিবারের গল্প উঠে আসবে সিনেমার পর্দায়।
প্রথমেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের দম্পতির গল্প। সেখানে অভিনেতা অসুস্থ হওয়ার ফলে বাড়িতে পরিচালিকা হিসেবে আসেন পাওলি দাম। অন্যদিকে দ্বিতীয় দম্পতি হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তা এবং সঙ্গীতা সিনহাকে। যেখানে তারা ব্যস্ত থাকবেন নিজেদের ফ্যামিলি প্ল্যানিং করতে। সেই বাড়িতে পরিচালিকা হিসেবে ধরা দেবেন চান্দ্রেয়ী ঘোষ। অন্যদিকে তৃতীয় দম্পতি হিসেবে থাকছেন জন ভট্টাচার্যী ও রাজনন্দিনী পাল। এই জুটি হলেন এক্কেবারে নতুন প্রজন্মের আধুনিক দম্পতি। যারা ঘরের সমস্ত কাজের জন্য একজন পরিচালিকা খুঁজেছেন। সেই পরিচারিকার ভূমিকায় দেখা দিতে চলেছেন সায়নী ঘোষ।
এই সিনেমায় দেখানোর তিন পরিচারিকায় আসবেন লক্ষীকান্তপুর থেকে। বাস্তব জীবনের এই ভিন্ন স্বাদের গল্প একাধিক স্টার কাস্ট নিয়ে গড়ে উঠেছে। তাই মানুষের এই সিনেমার প্রতি প্রত্যাশা অনেকটাই বেশি। বাংলা সিনেমার পর্দায় বর্তমানে বেশিরভাগই দেখা যাচ্ছে ছক ভাঙা গল্পে গড়ে উঠতে। এক্ষেত্রে অন্যতা হলো না বাস্তবে মোরা এই গল্প মানুষের মন কতটা জয় করে সেটাই এখন দেখার। তবে এই সিনেমা আগামী দিনে বড় পর্দায় আসার কথা ছিল ৭ই নভেম্বর। তবে বর্তমানে সেই তারিখ পরিবর্তিত হয়ে বড় পর্দা কাঁপাতে ‘লক্ষীকান্তপুর লোকাল’ সিনেমা আসতে চলেছে আগামী ২১শে নভেম্বর।







