রাজ্য

কিশওয়ার জাহানের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

প্রয়াত রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহান। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিশওয়ার জাহান।

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন—
“রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল গভীর। আমায় উনি আপনজনের মতো স্নেহ করতেন। প্রতি ইদেই আমি তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। কত স্মৃতি আজ মনে পড়ছে। আমার হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।”

রিজওয়ানুরের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শোকবার্তায় তিনি রুকবানুর-সহ স্বজনহারা পরিবারকে আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তারপর থেকেই রহমান পরিবারকে নিয়মিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। রিজওয়ানুরের দাদা রুকবানুর রহমান বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক।

গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চলতি বছরেও ইদের সকালে তাঁর সফর সংবাদ শিরোনাম হয়েছিল। লাল মসজিদের সামনে গাড়ি থেকে নেমে প্রায় এক কিলোমিটার হেঁটে সাদা মসজিদে পৌঁছন মুখ্যমন্ত্রী। পরে যান রিজওয়ানুরের বাড়িতে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়াত রিজওয়ানুরের স্মৃতিস্তম্ভে মাল্যদানও করেন।

সেই সাক্ষাতের কয়েক মাসের মধ্যেই কিশওয়ার জাহানের প্রয়াণ সংবাদে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.