জেলা

আটা এবং ময়দা তৈরীর কোম্পানির সাথে প্রতারনা ; ধৃত দুই !

নিজস্ব সংবাদদাতা : আটা এবং ময়দা তৈরী করবার কোম্পানির সাথে প্রতারনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ।দুজনেই বাগডোগরার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগর চৌধুরী নামে এক ব্যক্তি মাটিগাড়া থানার অন্তর্গত আটা, ময়দা প্রস্তুতকারী এক কোম্পানির সেলসম্যান নিতেস সাহানীকে ফোন করে ২৫ ব্যাগ আটা ও ময়দার অর্ডার দেন।এরপর কোম্পানির তরফে গত ১৫ জুন অর্ডার করা জিনিস সাগর চৌধুরীর ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

তবে অভিযোগ, জিনিস পেয়ে যাওয়ার পরও সাগর চৌধুরী কোম্পানিকে কোন টাকা দেননি। এরপর সেই ২৫ ব্যাগ আটা ও ময়দা বাগডোগরায় অন্য এক ব্যবসায়ীকে বিক্রি করে দেয় সাগর চৌধুরী।বার বার কোম্পানির তরফে যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপরই কোম্পানির সেলস ম্যান নিতেস সাহানী গতকাল মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.