রাজনীতি

তীব্র গরমের দাপটের মধ্যে একটানা প্রচারের মাঝে অসুস্থ তারকা সংসার দেব

বর্তমান সময় দাঁড়িয়ে বাংলার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে দাঁড়িয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। তাঁর জনপ্রিয়তা যেন ছড়িয়ে পরেছে দিকে দিকে। বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়া সর্বত্র এই তারকার উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। এবার তীব্র গরমের দাবদাহের মধ্যে একের পর এক প্রচারের ফলে অসুস্থ হয়ে পরলেন তারকা সাংসদ দেব। এবার সেই অসুস্থতার কারণেই শেষ মুহূর্তের প্রচারের থেকে বিরত থাকছেন তিনি।

দেব নিজের এই জয়যাত্রা শুরু করেছিলেন শুধুমাত্র অভিনেতা হিসেবে। সেখান থেকেই রাজনৈতিক ময়দান। তবে তিনি বিনোদন দুনিয়ায় নিজের খ্যাতি শুধুমাত্র অভিনয়তেই আটকে রাখেননি। বর্তমানে তিনি একজন সফল প্রযোজক। সম্প্রতি তিনি নতুন করে পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাঁর পিছু নিয়েছে বিতর্ক। তবে যতই সমালোচনাও বিতর্ক থাকুক না কেন মানুষের হৃদয় এখনো রাজত্ব করে চলেছেন এই তারকা সাংসদ দেব। এমনকি তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের তিনবারের জয়ী সাংসদ।

তাই এবার লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে প্রথম দিন থেকেই ঝড় তুলেছেন নায়ক দেব। এরইমধ্যে ২৯৪টি কেন্দ্রের মধ্যে ১৫২টি আসনে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ পর্ব। এবার শেষ দফার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভূত কখনো হুটখোলা গাড়িতে আবার কখনো চড়া রোদে ভরা সমাবেশে প্রচার করে চলেছেন। তবে শেষ পর্বের প্রচারে আচমকা অসুস্থ হয়ে পরেন তিনি। রায়গঞ্জে হুড খোলা গাড়িতে প্রচার শেষে হেলিকপ্টারে উঠার সময় অসুস্থ বোধ করেন। তারপরেই চিকিৎসকদের একাংশ বর্তমানে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে নির্দেশ দিয়েছে। তাই এবার দেবের শারীরিক সুস্থতাকে প্রাধান্য দিয়ে দলের তরফে তাকে নির্বাচনী প্রচার থেকে বিরক্তি থাকার অনুমতি দিয়েছে। তবে অনুরাগীদের একাংশ সকলেই প্রার্থনায় রয়েছে যাতে তাদের স্বপ্নের নায়ক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.