চিড়িয়াখানা এই নামটার সাথে প্রায় সকলেই পরিচিত। ছোট্টবেলায় বাবা – মায়ের সাথে কম বেশী প্রত্যেকেই গেছেন চিড়িয়াখানায়। যেখানে নানা ধরনের পশু- পাখি দেখতে যেতাম ।দেখতে দেখতে চিড়িয়াখানার ১৫০তম জন্মদিনে পা দিল। এই জন্মদিনে উপলক্ষে ‘ওয়াইল্ড পার্টি’-তে আমন্ত্রণ জানিয়েছে। আলিপুর চিড়িয়াখানার মাধ্যমেই প্রথম বাঙালির সঙ্গে সিংহের পরিচয় করিয়ে দিয়েছিল। আফ্রিকা থেকে সিংহ আনার পেছনে ছিলেন রামব্রহ্ম সান্যাল।বহু বছর পর এবার আফ্রিকান সিংহ আবার ফিরে আসছে। আগামী এক বছর ধরে চিড়িয়াখানায় নতুন নতুন অতিথি আসবে।
গতকাল(মঙ্গলবার) রামব্রহ্ম সান্যালের মূর্তি উন্মোচন করে চিড়িয়াখানার এই জন্মদিন উদযাপন শুরু হয়েছে। চিড়িয়াখানার ইতিহাসে রামব্রহ্মের অবদান অসামান্য। তিনি বিভিন্ন দেশ থেকে নানা প্রাণী কলকাতায় এনেছিলেন।
সেই অনুষ্ঠানে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং চিড়িয়াখানার প্রাক্তন অধিকর্তারা উপস্থিত ছিলেন। চিড়িয়াখানার দুটি নতুন গেটের উদ্বোধন করা হয়েছে এবং দুটি নতুন বই প্রকাশিত হয়েছে।
মন্ত্রী বিরবাহা একটি মালয়ান তাপির এবং চারটি মাউজ় ডিয়ারকে দত্তক নিয়েছেন। চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, এখন চিড়িয়াখানায় ১২০টি এনক্লোজ়ারে ১৫০ প্রজাতির প্রজাতির দু’হাজারের বেশি প্রাণী রয়েছে। খুব তাড়াতাড়ি চিড়িয়াখানায় আফ্রিকান সিংহ, গ্রিন অ্যানাকোন্ডা এবং সিল আসবে সূত্রে খবর।







