বিনোদন

‘দেশু’ জুটির অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’র আবির্ভাব হতে ওটিটি দুনিয়ায়

বর্তমান সময় বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান আবেগ হয়ে দাঁড়িয়েছে ‘দেশু’ জুটি। দেব – শুভশ্রীর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও মনোমালিন্যের ফলে দীর্ঘ ১৪ বছর ধরে হারিয়ে গিয়েছিল পর্দার এই জনপ্রিয় জুটি। তবে ‘দেশু’ জুটির ৯য় বছর আগে শ্যুটিং হওয়া সিনেমা ‘ধূমকেতু’ ২০২৫ সালে মুক্তি পাওয়ার পর রীতিমতো বক্স অফিসে ঝড় তুলে দেয়। এবার দেবের ‘প্রজাপতি ২’-র পর ওটিটি আসতে চলেছে সেই ‘দেশু’ জুটির অপেক্ষাকৃত সিনেমা ‘ধূমকেতু’।

বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে চর্চা চলে দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে। তারপর থেকে অফ ক্যামেরা অথবা অন ক্যামেরা কোনো সময়তেই দুজনকে এক সঙ্গে কথা বলতে দেখা যায়নি। এমনকি বিভিন্ন সম্পর্কের জটিলতা সামনে আসে। এছাড়াও ৯য় বছর আগে দেব-শুভশ্রীর জুটির সাময়িক ভাবে শেষ সিনেমা ‘ধূমকেতু’র শ্যুটিং সম্পন্ন করেছিল। তবে বিভিন্ন জটিলতায় বাধাপ্রাপ্ত হয়েছিল সেই সিনেমার মুক্তি। যা নিয়ে চলে দীর্ঘ টানাপড়েন। অবশেষে ২০২৫-এর ১২ই জুলাই ‘ধূমকেতু’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করে। তবে তারপর থেকেই সকলের মধ্যে নতুন করে জল্পনার ডানা বাঁধে। এবার দীর্ঘ সময়ের জটিলতার পর কি ফ্রেম বন্দী হবে দেব ও শুভশ্রী।

এরপর এই দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ সিনেমার গ্র্যান্ড ট্রেলার লঞ্চ চমকপ্রদ ভাবে ধরা দেন এই ‘দেশু’ জুটি। সেই মঞ্চ থেকে উঠে আসে বহু ঐতিহাসিক মুহূর্ত উঠে আসে। এমনকি দুজনে হাত ধরে নিজেদের সিনেমার গানে পা মিলিয়েছিলেন। সেই সময় নায়ক দেব ঘোষণা করেছিলেন ছবি মুক্তির আগে সেটাই তাদের একসঙ্গে শেষ দর্শন। তবে ঠিক তার পরের দিন দুজনেই লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে উপস্থিত হয়েছিলেন নৈহাটির বড়মার মন্দিরে। পরবর্তীতে সেই সিনেমা বক্স অফিসে দাপট দেখায়। মানুষের ভালোবাসায় ইতিহাস গড়ে এই ‘ধূমকেতু’ সিনেমা। পরবর্তীতে অবশ্য দুজনের মধ্যে বেশ কিছু সম্পর্কের জটিলতা সামনে আসে। তবে ২০২৬-এর শুরুতে ফের তাঁরা বড় পর্দায় আসার বিষয় ঘোষণা করে। তবে এবার সেই ‘ধুমকেতু’ সিনেমা আসতে চলেছে ‘জি ফাইভের’ পর্দায়। সেই বিষয় ঘোষণা করলেন স্বয়ং পরিচালক রানা সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.