রাজনীতি

দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণের পর অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

হাইভোল্টেজ ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে প্রথম দফার নির্বাচনে অশান্তির পরিমাণ কিছুটা কম থাকলেও দ্বিতীয় দফায় শুরু থেকেই যেন তপ্ত ছিল রাজ্য। বারংবার উঠে এসেছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তায় হেনস্থার শিকার হতে হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে শাসকদলের কর্মী সমর্থকদের। তাই সকাল থেকে পরিদর্শনে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দিনশেষে ভোট গ্রহণে অংশগ্রহণ করেন তিনি।

শেষ দফার নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের কাছেই বেশ তাৎপর্যপূর্ণ। তাই ডায়মন্ড হারবার এসেছে উত্তরপ্রদেশের সিংঘম পুলিশ অবজারভার। অন্যদিকে সকলেই তাকিয়ে রয়েছে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকে। যেখানে ফের গতবারের মতো সামনে এসেছে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। যার জন্য সেখানে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। তার জন্য ই ঠিক দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে দুবার কেন্দ্রীয় বাহিনী মধ্যরাতে হানা দিল ফিরাদ হাকিমের বাড়িতে। এমনকি দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক আগের লগ্নেও রাজ্যের মহানগরী ফিরাদ হাকিমের বাড়িতে চলেছে অভিযান কেন্দ্রীয় বাহিনীর অভিযান। জানিয়ে সুর ছড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবার দেখা দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের শেষে ভোট দিয়ে নিজের কেন্দ্রীয় বিভিন্ন বুথে বুথে ঘুরতে। তবে এবার সেই চিরাচরিত নিয়মের ভঙ্গ হল। গতকাল রাত থেকেই ভবানীপুরের একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী অভিযান চালিয়ে উত্তপ্ত করার অভিযোগ ওঠে। পাশাপাশি একাধিক কর্মীকে আটক করে রাখারও অভিযোগ তোলেন তিনি। তাই ঠিক সকাল ৭:০০ টায় ভোট গ্রহণ শুরু হতেই ময়দানে নেমে পরেন তৃণমূল সুপ্রিমো। প্রতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে গিয়ে ভোট দান করেন। তবে এবার সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দান করলেও সঙ্গে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীতে তিনি নিজের কেন্দ্রের বিভিন্ন বুথে পরিদর্শন শেষে ভোট দিয়ে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.