জেলা

ভোটপর্বে নিরিবিলি ভাঙড় , ভোট মিটতেই উদ্ধার তাজা বোমা

ভোটের দিন , অন্যবারের তুলনায় কার্যত ভিন্ন চিত্র দেখা যায় ভাঙড়ে। ভোটের দিন , সেরকম কোনো অশান্তির খবর সামনে আসেনি ভাঙড় থেকে । তবে ভোট মিটতেই উদ্ধার বোমা । উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকা থেকে বৃহস্পতিবার সকালেই উদ্ধার করা হয়েছে বোমা । জানা গিয়েছে মোট উদ্ধার হয়েছে , ৭ টি বোমা । বোমাগুলি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দেওয়া অবস্থায় ছিল বলে খবর পাওয়া গিয়েছে । কি কারণে এই বোমা মজুত রাখা হয়েছিল , তা খতিয়ে দেখছে পুলিশ ।

ভাঙড়ে ভোট মানেই যে পরিচিত অশান্তির ছবি দেখা যেত, তা এবারের ছাব্বিশের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে অনেকটাই বদলে গিয়েছে। সামগ্রিকভাবে ভোটপর্ব ছিল বেশ শান্তিপূর্ণ। বলা বাহুল্য, এত নিরিবিলি পরিবেশে ভাঙড়ে ভোট খুব কমই দেখা গেছে।

অশান্তি রুখতে আগাম উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন। বোমা উদ্ধার ও বোমা তৈরির সঙ্গে যুক্ত সমস্ত মামলার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। সম্প্রতি ভাঙড়ে বোমা উদ্ধারের দুটি ঘটনার তদন্তও করছে তারা। সেই সূত্রে গত কয়েকদিন ধরে এলাকায় অবস্থান করছে এনআইএ-র একটি দল। ভোটের দিনও তাদের রাস্তায় টহল দিতে দেখা গিয়েছে।

যদিও ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবুও তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.