আগামী ১ মে, শুক্রবার পালিত হবে পবিত্র বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ও হিন্দু—দুই ধর্মের কাছেই এই দিনটির গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয়, এই তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং মানবজাতিকে দুঃখমুক্তির পথ দেখিয়েছিলেন।
এই শুভ দিনে ঘর সাজানো বা নির্দিষ্ট কিছু প্রতীকী বস্তু সংগ্রহ করার রীতি বহু প্রাচীন। জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ জিনিস ঘরে আনলে মানসিক শান্তি ও আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে।
কোন কোন জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত?
পিতলের হাতি:
হাতি শক্তি ও স্থিতিশীলতার প্রতীক। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি ঘরে রাখলে ইতিবাচক পরিবেশ তৈরি হয় এবং অশুভ শক্তি দূরে থাকে বলে বিশ্বাস।
বুদ্ধ মূর্তি:
ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি মানসিক শান্তির প্রতীক হিসেবে পরিচিত। অনেকের মতে, এটি ঘরের পরিবেশকে শান্ত ও ইতিবাচক করে তোলে।
রুপোর মুদ্রা:
পূর্ণিমার সঙ্গে চন্দ্রের যোগ থাকায় রুপোকে শুভ ধরা হয়। তাই এই দিনে রুপোর মুদ্রা কেনা অনেকেই শুভ সূচনা হিসেবে মানেন।
শ্রী যন্ত্র:
ধন-সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত এই যন্ত্র। ধর্মীয় বিশ্বাসে এটি লক্ষ্মী দেবী-র সঙ্গে যুক্ত।
কড়ি:
প্রাচীন কালে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত কড়ি আজও সম্পদের প্রতীক। অনেকেই এটিকে সিন্দুকে রেখে শুভ মনে করেন।






