রাজনীতি

বিজেপির , বাংলায় ক্ষমতায় আসা , এখনও বিশ্বাসই করতে পারছেন না শমীক !

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথম বার ফুটছে পদ্মফুল । দীর্ঘদিনের লড়াই আন্দোলনের পর , অবশেষে সরকার গঠন করতে চলেছে বিজেপি। তৃণমূলের পর , এবার বাংলার মসনদ পেলো বিজেপি । আর বিজেপির এই যাত্রাপথের , এই ক্ষমতায়নের অন্যতম সৈনিক শমীক ভট্টাচার্য। তবে তিনি খোদ নাকি এখনও ভাবতেই পারছেন না যে বঙ্গে পরিবর্তনের হাওয়া বইছে ।

বঙ্গ বিজেপির পুরনো দিনের সৈনিকদের মধ্যে অন্যতম হলেন বাংলার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । বিজেপির বহু দিনের আন্দোলন নিজে চোখে দেখেছেন তিনি । তবে এখন যখন বিজেপি ক্ষমতায় , তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না । তাঁর কথায়, “রাত দুটোয় ঘুমোতে গিয়েছি। সাংবাদিকরা সকালে উঠিয়ে দিয়েছে। ভালো করে ঘুমোতে পারিনি। আমরা যে ক্ষমতায় এসে গিয়েছি এটাও এখনও আত্মস্থ করতে পারিনি।“

শমীক ভট্টাচার্য আরও বলেন , “হঠাৎ দেখলাম একটা পাইলট কার বাড়ির সামনে। একজন স্যালুট দিল। আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আমার তো এত এগুলো প্রয়োজন হয়নি। স্কুটিতে চড়ে ঘুরতাম। আমি তো কোনও দিন নিরাপত্তা নিইনি। হঠাৎ এগুলো কেন? আমি কে?” রাজ্যসভাপতির কথায় , “এটা ভাবতে আশ্চর্য লাগছে। একটা সময় তপনদা স্কুটারের পিছনে বসে মিডিয়ার অফিসে গিয়ছি সেখানে সকালে পাইলট কার পরিবর্তন আনার মতো ব্যাপার।“

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.