বিনোদন

ইম্পায় ‘দখল লড়াই’ তুঙ্গে! পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে বিক্ষোভ, টলিউডে চরম অস্থিরতা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার স্পষ্ট টলিউডের অন্দরে। নবীন রাজনৈতিক সমীকরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইম্পাকে ঘিরে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। মঙ্গলবার বিকেলে ইম্পা হাউস কার্যত রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে প্রযোজক ও সদস্যদের একাংশ প্রকাশ্যে বিদ্রোহে সামিল হন।

দিনের শুরুতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন রতন সাহা, মিলন ভৌমিক, শতদীপ সাহাদের মতো সদস্যরা সভাপতি পিয়া সেনগুপ্তর কাছে ৭২ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকের দাবি জানান। বিকেলের দিকে সেই অসন্তোষ চরমে পৌঁছায়। বিক্ষোভকারীরা গেরুয়া আবির উড়িয়ে ‘জয়ের’ বার্তা দেন, এমনকি গঙ্গার জল ছিটিয়ে অফিস ‘শুদ্ধিকরণ’-এরও উদ্যোগ নেন।অভিযোগের তীর সরাসরি পিয়া সেনগুপ্তর দিকে। বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘদিন ধরে ইম্পাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে গুরুতর পেশাগত অনিয়মের অভিযোগও ওঠে।

প্রযোজকদের একাংশের দাবি, ছবিতে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে নাম রাখতে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। এমনকি তাঁর ছেলে বনি সেনগুপ্তকে ছবিতে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ। এই শর্ত না মানলে প্রেক্ষাগৃহ পেতে সমস্যায় পড়তে হতো বলেও দাবি। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিয়া সেনগুপ্ত। তাঁর বক্তব্য, এগুলি উদ্দেশ্যপ্রণোদিত। একইসঙ্গে তিনি জানান, ফেডারেশন সভাপতি হিসেবে স্বরূপ বিশ্বাসের উপস্থিতি স্বাভাবিক।ঘটনার জেরে বিষয়টি পৌঁছেছে পুলিশের কাছেও। বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন প্রযোজক, যেখানে ইম্পা অফিস সিল করার দাবি তোলা হয়েছে। পাল্টা অভিযোগ করেছে ইম্পাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.