কিছু দিনের মধ্যেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ১৮তম লোকসভা নির্বাচনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ইভিএম মেশিন থেকে শুরু করে স্লিপ সংক্রান্ত বিষয়ে। ভোট কর্মীদের জন্য এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন করা হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে।কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের ভোটে সাদা রংয়ের স্ট্রিপ সিল থাকবে না।
কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের ভোটে সাদা রংয়ের স্ট্রিপ সিল থাকবে না। এই সাদা রংয়ের স্ট্রিপ সিলে এ, বি,সি ডি মার্কিং থাকত। এবারের ভোট ওই স্লিপের পরিবর্তে পিংক রংয়ের স্লিপ থাকবে। সেই পেপারে এ, বি মার্কিং করে দেওয়া থাকবে। এর পাশাপাশি, এবারের ভোট পোলিং পার্টি EVM নেওয়ার পর সেটি কোনওভাবেই পরীক্ষা করতে পারবে না। যদি পোলিং পার্টি রাতে এটি ব্যাবহার করে সেটাকে অপরাধযোগ্য হিসেবে গণ্য করা হবে।
এবারে মক পোলের সময় পরিবর্তন করা হয়েছে। এবার মক পোল শুরু হবে সকাল সাড়ে পাঁচটা থেকে।
এবারের ভোটে EVM মেশিনের কিছু পরিবর্তন থাকছে। কমিশন থেকে জানানো হয়েছে, এবারের লোকসভা নির্বাচনে যে EVM মেশিন ব্যবহার করা হবে, সেটি M3 মডিউল। এই ইভিএমটি একটি অটো পাওয়ার কাট মেশিন। এছাড়াও এবারের মেশিনে কত শতাংশ ব্যাটারি আছে, সেটিও মেশিনের উপরে ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেওয়া হবে।এবার রিসিভিং সেন্টারে ৪টি প্যাকেট জমা পড়ত, সেখানে এবার ছয়টি প্যাকেট জমা পড়বে। এর মধ্যে প্রথম প্যাকেটে ইভিএম পেপার থাকবে এবং দ্বিতীয় প্যাকেটে সিকিউরিটি ডকুমেন্ট দেওয়া থাকবে।







