অফবিট

১৭ মে থেকে শুরু পুরুষোত্তম মাস, কেন এত বিশেষ? এই সময়ে কোন কাজ একেবারেই নয়, জানুন শাস্ত্রের ব্যাখ্যা

সনাতন ধর্মে প্রতিটি মাসেরই আলাদা ধর্মীয় গুরুত্ব রয়েছে। তবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আসে একটি বিশেষ অতিরিক্ত মাস, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মাসকে কেউ বলেন পুরুষোত্তম মাস, কেউ অধিকমাস, আবার অনেকে মলমাস নামেও চেনেন। ২০২৬ সালে এই বিশেষ মাস শুরু হচ্ছে ১৭ মে থেকে এবং চলবে ১৫ জুন পর্যন্ত।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ও চন্দ্রের গতির পার্থক্যের কারণে ক্যালেন্ডারে অতিরিক্ত একটি মাস যুক্ত হয়। পুরাণ মতে, এই মাসের কোনও অধিপতি না থাকায় এটি একসময় অবহেলিত ছিল। পরে ভগবান শ্রীবিষ্ণু এই মাসের দায়িত্ব গ্রহণ করেন এবং নিজের নামানুসারে এর নাম হয় ‘পুরুষোত্তম মাস’। বিশ্বাস করা হয়, এই সময় ভগবান বিষ্ণুর আরাধনা, গীতা পাঠ, নামজপ এবং দান করলে বহু গুণ বেশি পুণ্য লাভ হয়।

তবে এই মাসে কিছু কাজ করা শাস্ত্রমতে অশুভ বলে ধরা হয়। বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, বাগদান কিংবা অন্য কোনও শুভ অনুষ্ঠান এই সময়ে না করাই ভালো। নতুন ব্যবসা শুরু, বড় বিনিয়োগ, নতুন বাড়ির গৃহপ্রবেশ বা ভিতপুজোও এড়ানোর পরামর্শ দেন শাস্ত্রবিদরা।

এছাড়াও এই মাসে আমিষ খাবার, মদ্যপান এবং পেঁয়াজ-রসুনের মতো তামসিক খাদ্য থেকে দূরে থাকার কথা বলা হয়। সোনা, গাড়ি বা দামি জিনিস কেনাকাটাও অনেকেই এই সময় এড়িয়ে চলেন।

অন্যদিকে, ভক্তিভাব বজায় রেখে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম জপ এবং দরিদ্রদের অন্ন-বস্ত্র দান করলে জীবনের বাধা দূর হয় বলে বিশ্বাস। ১৬ জুন থেকে ফের শুরু হবে স্বাভাবিক শুভ সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.