রবিবার, ১৭ মে একদিনের জন্য আংশিকভাবে বন্ধ থাকছে কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন পরিকাঠামো তৈরির কাজের জন্য Kolkata Metro-এর শহিদ ক্ষুদিরাম থেকে Mahanayak Uttam Kumar Metro Station (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি টালিগঞ্জ থেকে ব্রিজি স্টেশন পর্যন্তও মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে টালিগঞ্জ থেকে Dakshineswar Metro Station এবং Dum Dum Metro Station পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।
মেট্রো সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা Kavi Subhash Metro Station-এর পুনর্নির্মাণের প্রস্তুতি শুরু হচ্ছে। ২০২৫ সালের ২৮ জুলাই থেকে নিউ গড়িয়া স্টেশনে পরিষেবা বন্ধ রয়েছে। ২০১০ সালে চালু হওয়া এই স্টেশনের একাধিক পিলারে ফাটল, প্ল্যাটফর্ম বসে যাওয়া এবং কাঠামোগত দুর্বলতা ধরা পড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কায় পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
বর্তমানে আপ ও ডাউন ট্রেন ব্রিজি পর্যন্তই চলাচল করছে। এবার শহিদ ক্ষুদিরাম স্টেশনকে অস্থায়ী টার্মিনাল হিসেবে ব্যবহার করতে রেক ঘোরানোর নতুন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এরপর নিউ গড়িয়া স্টেশন ভেঙে পুনর্নির্মাণের কাজ শুরু হবে। সূত্রের খবর, সম্পূর্ণ কাজ শেষ হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।
অন্যদিকে New Garia-Airport Metro প্রকল্পের কাজও শুরু হয়েছে। এজন্য ইএম বাইপাসের নির্দিষ্ট অংশে দু’দফায় ৬০ ঘণ্টা করে যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে সপ্তাহান্তে শহরবাসীকে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হতে পারে।







