আবহাওয়া

আজ থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া দেখেনিন

অত্যধিক গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে আজ থেকে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলে অনুমান হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস। কমতে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অক্ষরেখাটি বিহার ও ছত্রিশগড়ের উপর দিয়ে গিয়েছে আরও একটি পূবালি অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত। ৮ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং অসম এলাকায় রয়েছে আরও একজোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণে কোমরিন এলাকার উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। আর এর টানেই জলীয়বাষ্পে ঢুকছে বাংলায়।
এছাড়াও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়, বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বৃষ্টির হতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৪ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.