সম্প্রীতি ভারতের পর আরেকটি দেশও দাবিদার হলো রেকর্ড সৃষ্টির। সেই দেশের নাম জাপান। জাপানকে সর্বদাই জানা যায় উন্নত প্রযুক্তির দেশ। কথায় ও আছে জাপান বাকি দেশের থেকে কয়েক বছর এগিয়ে থাকে। আবারো তা প্রমান করে দিল এই দেশটি। এবার মহাকাশে স্থাপন করলো কাঠের উপগ্রহ।
এই কাঠের ঘনক আকৃতির উপগ্রহটি প্রতিস্থাপন করা হয় আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে। এটির নির্মাণে অন্যতম লক্ষ্য হলো মহাকাশে কাঠের ব্যবহার কতটা দীর্ঘমেয়াদি তা পর্যবেক্ষণ করা।
এই উপগ্রহটি তৈরী হয় হোনোকি ম্যাগনোলিয়া কাঠ দিয়ে। এই উপগ্রহের চার দিকে আছে ধাতব প্যানেল । শরীরটা পুরোই কাঠের তৈরী। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা এই কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম দিয়েছেন ‘লিগনোস্যাট’। বর্তমানে বিজ্ঞানীরা বিশেষ ভাবে নজর রাখছেন এই উপগ্রহের উপর মহাকাশের তেজস্ক্রিয়তা ও তাপমাত্রা কি প্রভাব ফেলছে।







