দেশ

ভুটানে হিমবাহ হ্রদে ভয়াবহ বিপর্যয়, বন্যার আশঙ্কায় হাই অ্যালার্ট অসম ও উত্তরবঙ্গে

ভুটানের সিন্টাফু হ্রদে (Sintaphu Lake) ভয়াবহ হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যা বা গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ভারতেও। এই ঘটনার জেরে অসম ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আশঙ্কা করা হচ্ছে, পাহাড়ি নদীগুলিতে দ্রুত জলস্তর বৃদ্ধি, আকস্মিক বন্যা এবং নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিতে পারে।
অসমের কোকরাঝাড়, বাকসা, চিরাং ও ধুবড়ি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও বন্যার আশঙ্কায় নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সংকোশ নদী-সহ ভুটান থেকে নেমে আসা নদীগুলির জলস্তরের উপর কড়া নজর রাখা হচ্ছে।
প্রশাসনের তরফে নদী তীরবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবেই নদীর পাড়ে না যাওয়ার পাশাপাশি পরিস্থিতির অবনতি হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে হিমালয়ের হিমবাহ ও হিমবাহ-নির্ভর হ্রদগুলির ঝুঁকি ক্রমশ বাড়ছে। ভুটানের এই ঘটনা ফের মনে করিয়ে দিল, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কত দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে পড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.