রাজ্য

নির্যাতিতা চিকিৎসকের নামে এবার ‘নির্ভয়া সরণি’।

আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হলো ‘নির্ভয়া সরণি’। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয়। এলাকার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তার সময়কালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। এদিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণি। প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, “নির্যাতিতা চিকিৎসকের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ। আমি আশা রাখছি এই ঘটনার বিচার পাব আমরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.