রাজ্য

কেজি থেকে পিজি, বাংলার শিক্ষায় আমূল বদল! নতুন সিলেবাসে জোর ভারতীয় ইতিহাসে

পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। কেজি থেকে পিজি স্তর পর্যন্ত জাতীয় শিক্ষা নীতি (NEP) অনুসারে নতুন পাঠক্রম চালুর প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএসের শিক্ষা শাখা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বৈঠকের পর এই উদ্যোগের কথা সামনে এসেছে।

জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন সিলেবাস কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পাঠক্রমে ভারতীয় ইতিহাস ও ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কৌটিল্য, সম্রাট অশোক, ছত্রপতি শিবাজী এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে বিশেষভাবে তুলে ধরা হতে পারে। পাশাপাশি ইতিহাস পাঠে বেশ কিছু পরিবর্তন আনার কথাও আলোচনা হয়েছে।

মহাসংঘের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থায় প্রকৃত ভারতীয় ইতিহাস পর্যাপ্ত গুরুত্ব পায়নি। সেই ঘাটতি দূর করতেই এই উদ্যোগ। বৈঠকে শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলির পুনর্গঠন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা না করলেও শিক্ষা ক্ষেত্রে বড়সড় সংস্কারের ইঙ্গিত মিলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.