বিদেশ

নাইজেরিয়ার জঙ্গলে তল্লাশি চালাতেই চমক! উদ্ধার ২৮ জনের দেহাবশেষ, ঘনীভূত রহস্য

নাইজেরিয়ার জঙ্গলে তল্লাশি চালাতেই মিলল চাঞ্চল্যকর দেহাবশেষ। আবিয়া রাজ্যের উমুন্নোচি এলাকার উমুয়াকু ও ন্নেয়াতো জঙ্গল থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও অন্যান্য হাড় উদ্ধারের দাবি করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। নিরাপত্তাকর্মীরা জঙ্গলের ভিতরে সন্দেহভাজন অপরাধীদের একটি ক্যাম্পের কাছে পৌঁছতেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ক্যাম্পে তল্লাশি চালিয়ে একাধিক দেহাবশেষ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, উদ্ধার হওয়া হাড়গুলি অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে। তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় বা তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে।

আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মরিন চিনাকার জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে এগুলি সাম্প্রতিক কিংবা পুরনো কোনও অপহরণ মামলার সঙ্গে যুক্ত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে জঙ্গল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের খোঁজে এলাকায় তল্লাশি ও নজরদারি আরও জোরদার করেছে নিরাপত্তাবাহিনী। উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় এবং এই ঘটনার নেপথ্যের রহস্য ফরেনসিক তদন্তের পরই স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.